Monday, October 19, 2015

না বলা কথা - আপেল মাহমুদ

৫৭ ধারা একটা জটিল জিনিস। আমি ৫৭ ধারাকে খুব রেসপেক্ট করি। তাই এই ধারা ভঙ্গ করার আমার কোন ইচ্ছে নেই। আর ইচ্ছে নেই বলেই আমি সৌদি'র মিনায় হজযাত্রীদের মৃতের বিষয় নিয়ে কিছু বলবোনা।
আমি ৫৭ ধারাকে রেসপেক্ট করি বলেই সৌদি আরবের মিনায় ঘটে যাওয়া এই ঘটনার জন্য যে সৌদি কর্তৃপক্ষই দায়ী সেটা এড়িয়ে যাচ্ছি।
৫৭ ধারার প্রতি প্রবল ভালোবাসা আছে বলেই আজ বলবোনা সৌদি প্রিন্স মোহাম্মদ সালমান আল সৌদের বিশাল গাড়ি বহরের কারনেই এই দুর্ঘটনা ঘটেছে এবং তিনি একজন মাতাল, উন্মাদ এবং খুনি।
৫৭ ধারা একটি ক্রিয়েটিভ ধারা তাই এ ধারার প্রতি আমার অগাধ বিশ্বাস। এই বিশ্বাস আছে বলেই আমি আজ বলবোনা অমানুষের বাচ্চা ছাড়া কেউ লাশ সরাতে বুলডোজার ব্যবহার করতে পারেনা।
৫৭ ধারা একটি অসাধারন পদক্ষেপ। তাই আমি আজ বলবোনা যে সৌদি প্রিন্সরা আসলে লু্ইচ্চা, নারীবাজ এবং প্রায়শই তারা অপকর্ম করতে গিয়ে ধরা খান।
৫৭ ধারার প্রতি মাথা নত করে আছি বলেই আমি বলবোনা যে সৌদি সরকারের কাছে হজ্জ একটা লাভজনক ব্যবসা ছাড়া আর কিছুইনা।
৫৭ ধারা সুদুরপ্রসারী তাৎপর্যপূর্ণ ধারা। তাই আমি আজ বলবোনা বাংলাদেশে কোন দুর্ঘটনায় মানুষ মরলে যারা চিৎকার চেচামেচি করে সরকারকে দোষারোপ করে ফেইসবুক গরম করে তারা সৌদি'র মিনার ঘটনায় চুপ থেকে প্রমাণ করেছে তারা আসলে দেশবিরোধী বকধার্মিক।
মোদ্দা কথা সৌদি'র মিনায় হজ্জযাত্রীদের মৃতের সংখ্যা ১৩ শত হোক আর ১৩ হাজার হোক আমি কিছুই বলবোনা। আমি ৫৭ ধারাকে অতীব সম্মান করি। এই সম্মান থেকেই বলতে চাই সৌদি'র হজ্জ কর্তৃপক্ষ কোন চুতমারানি হয় হোক তাতে আমার কী!

No comments:

Post a Comment